দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা ‘আইস’, ২০ বোতল বিদেশি মদ এবং পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে আইসের বড় দুটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পেয়ে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুটি কাঠের নৌকা প্যারাবন ও কেওড়া বনে রেখে পালিয়ে যায়। পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের মধ্যে মোড়ানো অবস্থায় ১৪ কেজি আইস এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের ভাষ্য, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে নৌপথে মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
যে আই